ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি কেড়ে নিল মার্কিন বিশ্ববিদ্যালয়

১১ জানুয়ারি ২০২১, ১০:০৯ AM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের লিহাই বিশ্ববিদ্যালয় দেশটির বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রত্যাহার করে নিয়েছে। ৩২ বছর আগে বিশ্ববিদ্যালয়টি তাকে এই ডিগ্রি দিয়েছিল বিশ্ববিদ্যালয়টি।

শুক্রবার লিহাই বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি এক সংক্ষিপ্ত ঘোষণায় এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। সংবাদমাধ্যম সিএনএন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি।

ডোনাল্ড ট্রাম্পকে ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মাননা ডিগ্রি দেয়া হয়। বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেরেমি লিট্যাও এক টুইট বার্তায় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে ‘বড় পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেন।

তিনি লিখেন, ‘পাঁচ বছর ধরে আমাদের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের থেকে চাপের পর, লিহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মাননা ডিগ্রি ফিরিয়ে নিয়েছে।’

বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের সহিংসতার দুই দিন পরেই বিশ্ববিদ্যালয়টি এই সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট জন ডি সাইমন এই সহিংসতার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানান, ‘এটি আমাদের গণতন্ত্রের ভিত্তির ওপর সহিংস আঘাত।’

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬