পাকিস্তানের আদালতে ‘কুমারীত্ব পরীক্ষা’ বন্ধের নির্দেশ

০৭ জানুয়ারি ২০২১, ১২:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ধর্ষণের শিকার নারীদের ‘টু ফিঙ্গার টেস্ট’ এর মাধ্যমে ‘কুমারীত্ব পরীক্ষা’র বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদালত। বুধবার (৬ জানুয়ারি) বিবিসির এব প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, টু ফিঙ্গার টেস্ট এর মাধ্যমে যেভাবে কুমারীত্ব পরীক্ষা হয় তার বৈজ্ঞানিক ভিত্তি নেই দাবি করে পাঞ্জাবের আদালতে দুটি আবেদন করে মানবাধিকার কর্মীরা। তারপর এই আদেশ দেয়া হয়।

এ প্রসঙ্গে লাহোর হাইকোর্টের বিচারক আয়েশা মালিক জানান, এ ধরনের পরীক্ষা অমানবিক। এ ধরনের পরীক্ষার কোনো ফরেনসিক মূল্য নেই।

আবেদনকারীদের প্রতিনিধিত্বকারী উকিল সামিরা খোসা বিবিসিকে জানান, তিনি আশা করেন এই আদেশের ধারাবাহিকতায় ‘কুমারীত্ব পরীক্ষা’ চিরতরে বন্ধ করে দেয়া হবে।

২০১৩ সালে ভারত এই পরীক্ষা বন্ধ করে। বাংলাদেশে বন্ধ করা হয় ২০১৮ সালে । একই বছর আফগানিস্তানেও এই পরীক্ষা বন্ধ করা হয়।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬