পরকীয়া সন্দেহে স্কুলেই স্ত্রীর প্রাণ নিলেন মিসরীয় শিক্ষক!

০৬ জানুয়ারি ২০২১, ০৬:১২ PM

© সংগৃহীত

স্ত্রীর মোবাইল ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে সন্দেহজনক কথোপথনের ম্যাসেজ দেখে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা করেছেন মিসরীয় শিক্ষক। দেশটির আল মাসরি আলইয়াওম পত্রিকার বরাত দিয়ে এ খবর জানিয়েছে গালফনিউজ।

মহামারি করোনাভাইরাসের ফলে সম্প্রতি শিক্ষকতার চাকরি হারিয়ে দেশে ফেরেন ওই স্বামী। দেশে ফেরার পরও মিসরের তৃতীয় বৃহত্তম শহর গিজা'র বুলাক আল-দাকরুর এলাকার একটি স্কুলে শিক্ষকতা চালিয়ে যাচ্ছিলেন তিনি।

স্ত্রীর সঙ্গে অর্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে ঝগড়া বাধতে থাকে তাদের মধ্যে। স্ত্রীর কাছে হিসাব চাইতেন স্বামী।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল মাসরি আল ইয়াউম জানায়, গত রোববার স্থানীয় একটি স্কুলের অভ্যন্তরে অবস্থানকালে স্ত্রীর ফোনে অপর এক ব্যক্তির সঙ্গে ইঙ্গিতপূর্ণ বেশ কিছু বার্তা দেখতে পান এবং স্ত্রীকে ছুরিকাঘাত করেন। পরে তার স্ত্রীর মৃত্যু হয়।

জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ৩ মাস পর খোঁজে পেয়ে কান্নায় ভে…
  • ০৪ অক্টোবর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন নীতিমালা প্রকাশ করল শিক্ষা মন্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তন ২৬ জানুয়ারি, থাকবেন রাষ্ট্রপতি-প্রধানমন…
  • ০৪ অক্টোবর ২০২৬
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬