কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার মূলহোতার মৃত্যুদণ্ড

০২ জানুয়ারি ২০২১, ১১:৫৯ PM
কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার পরের ছবি

কাবুল বিশ্ববিদ্যালয়ে হামলার পরের ছবি © ফাইল ছবি

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার মূলহোতা আদিলকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে দেশটির হাইকোর্ট। এই মামলায় আরও পাঁচ আসামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার (২ জানুয়ারি) এই রায় দেন আদালত।

গত বছরের নভেম্বরে এই হামলার ঘটনা ঘটেছিল। ওই হামলায় ফলে ২২ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগের ১৬ জন ও ২ জন আইনের শিক্ষার্থী ছিলেন।

জঙ্গি হামলার ঘটনার তদন্তে নেমে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী আদিল-সহ আরও ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার তাদের দোষী সাব্যস্ত করে আদিলকে প্রাণদণ্ড ও বাকিদের জেলের সাজা দেওয়া হয়।

বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬
লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬