আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি রয়েছে: পুতিন

২৩ নভেম্বর ২০২০, ১২:২৭ PM
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন © পার্স টুডে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থায় ত্রুটি থাকার কারণে দেশটিতে চলমান সংকট সৃষ্টি হয়েছে।’ তিনি রাশিয়া-১ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে আরো বলেছেন, ‘আমেরিকার নির্বাচনি ব্যবস্থায় যে সমস্যা রয়েছে তা এখন মার্কিন কর্মকর্তাদের কাছে স্পষ্ট।’

তিনি এই ত্রুটি সংশোধন করার জন্য যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণের প্রতি আহবান জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, এবারের নির্বাচনের বৈধতা নিয়ে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তার সমাধান করার দায়িত্ব মার্কিন জনগণের।

পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, পুতিন এমন সময় এ বক্তব্য দিলেন যখন গত ৩ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলেও রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবর অনুযায়ী, সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেন ৩০৬ টি ইলেকটোরাল ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি বরং ক্ষমতাসীন প্রেসিডেন্ট থাকা অবস্থায় ব্যাপকভাবে নির্বাচনে কারচুপির অভিযোগ করে যাচ্ছেন।

নেত্রকোনায় এসি বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী মৃত্যু
  • ০২ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে যেসব অস্ত্র ব্যবহার করছ…
  • ০২ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণদান…
  • ০২ মার্চ ২০২৬
‎হবিগঞ্জে গ্যাস কোম্পানির কোয়ার্টারে অগ্নিকাণ্ডে বৃদ্ধের মৃ…
  • ০২ মার্চ ২০২৬
ইরানের শাসন ক্ষমতার বসাতে ট্রাম্পের পছন্দের তালিকায় তিন নাম
  • ০২ মার্চ ২০২৬
কুয়েতে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত
  • ০২ মার্চ ২০২৬