কোহলিদের হোটেলের কাছে বিমান বিধ্বস্ত

১৫ নভেম্বর ২০২০, ১০:০৫ AM
বিরাট কোহলি

বিরাট কোহলি © ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পৌঁছে গিয়েছেন ভারতীয় ক্রিকেটারেরা। আপাতত সিডনিতে কোয়ারেন্টিনে দিন কাটাচ্ছেন বিরাট কোহলিরা। তারই মধ্যে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় প্র্যাকটিস শুরু করে দিয়েছেন ক্রিকেটারেরা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছেন, এরই মধ্যে শনিবার সিডনিতে কোহলিদের হোটেলের কাছে ঘটে গেল বিমান দুর্ঘটনা। যে হোটেলে রয়েছেন কোহলিরা, তার থেকে ৩০ কিলোমিটার দূরে একটি খেলার মাঠে ভেঙে পড়ল বিমান। দু’জন যাত্রী ছিলেন বিমানটিতে। তাঁরা অবশ্য অক্ষত আছেন।

জানা গেছে, মাঝ আকাশে স্বল্প ওজনের বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়। তারপরই ক্রোমার পার্কে আছড়ে পড়ে সেটি। ক্রোমার পার্কে ক্রিকেট ও ফুটবল ম্যাচ হয়।

ক্রোমার ক্রিকেট ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গ্রেগ রলিন্স বলেছেন, ‘শেডের মধ্যে যারা দাঁড়িয়েছিল, তাদের সতর্ক করার জন্য চিৎকার করি।’ তারপরই সওয়ারিদের উদ্ধার করতে দৌড়ে যান তাঁরা।

১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬