আমি বাকরুদ্ধ হতাশ ও ক্ষুব্ধ, আইনী পদক্ষেপে পগবা

২৬ অক্টোবর ২০২০, ০৮:৫৮ PM
পল পগবা

পল পগবা

ফ্রান্সের জাতীয় দলের খেলোয়ার ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা পল পগবা দ্য সান-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সম্পূর্ণ ভিত্তিহীন একটা গল্প তৈরি করেছে দ্য সান। আমি অবশ্যই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিপক্ষে। ফ্রান্সে চলমান স্পর্শকাতর একটা বিষয়ে আমাকে এবং ফ্রান্স জাতীয় দলকে জড়িয়ে ফেলায় আমি বাকরুদ্ধ, হতাশ এবং ক্ষুব্ধ।

দুর্ভাগ্যজনকভাবে কিছু সংবাদমাধ্যম সত্যতা যাচাই না করেই খবর প্রকাশ করেছে। এটা যে কারো জীবনের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে সেটা তারা ভাবারও প্রয়োজন মনে করে না। এসব ভিত্তিহীন খবর ছড়ানোর দায়ে আমি আইনি ব্যবস্থা নিব।’

বিশ্বকাপজয়ী এই তারকা বলেন, ‘দ্য সান এমন দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে ভাবিনি। আপনাদের কেউ তো স্কুলে গিয়েছে। সেখানে (স্কুলে) বারবার শিক্ষককে বলতে শোনা যায় ‘‘সব সময় খবরের সত্যতা যাচাই করবে। কখনই ভিত্তিহীন কোন কিছু লিখবে না।’’ এরপরও তারা (দ্য সান) এমন একটি কাণ্ড ঘটাল যা খুবই স্পর্শকাতর। লজ্জাজনক।’

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬