ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশে মুসলিম বিশ্বের নিন্দা

২৫ অক্টোবর ২০২০, ০৮:৪৭ AM
ফ্রান্সের ঘটনায় তীব্র নিন্দা মুসলিম বিশ্ব

ফ্রান্সের ঘটনায় তীব্র নিন্দা মুসলিম বিশ্ব © সংগৃহীত

ফ্রান্স সরকার ইমানুয়েল ম্যাখোঁ কর্তৃক রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। সাম্প্রতিক ফ্রান্সের এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতি দিয়েছে সংগঠনটি।

এতে সংস্থাটি বলেছে, ‘মুসলিমদের অনুভূতিতে আঘাত করে ফ্রান্স কর্তৃক ধর্মীয় প্রতীকের ধারাবাহিক অবমাননার তীব্র নিন্দা জানাচ্ছে ওআইসি।’

এদিকে লেবাননের দারুল ইফতার মহাসচিব আমিন কুরদি এক বিবৃতিতে জানান, ‘মহানবী মুহাম্মদ (সা.)-এর প্রতি ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁর কটূক্তি মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়াবে। স্বাধীনতার নামে মহানবী মুহাম্মদ (সা.)-এর অবমাননা জাতি-গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ও ধর্মীয় সংঘাত তৈরি করবে।’

এছা্ড়াও ফ্রান্সের এই ক্রমবর্ধমান বিদ্বেষ নিয়ে কুয়েতেও নিন্দার ঝড় উঠেছে।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের তীব্র নিন্দা জানিয়েছেন কুয়েতের ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান মারজুক আল গানেম। এক সংবাদ সম্মেলনে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইসলামসহ বিশ্বের সব ধর্ম ও বিশ্বাসের অবমাননা বন্ধে জরুরি উদ্যোগ গ্রহণের দাবি জানান তিনি।

স্বাধীনতার নামে চরমপন্থা প্রতিরোধে মুসলিম বিশ্বের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির আহ্বান করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমদ আল ফজল। মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কাতার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী ২৫-২৯ অক্টোবর ফ্রান্স-কাতার সাংস্কৃতিক সপ্তাহ পালন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কাতার বিশ্ববিদ্যালয়।

এছাড়াও এরই মধ্য ফ্রান্সের সব ধরনের পণ্য বর্জন শুরু করেছে কাতারের শীর্ষস্থানীয় কম্পানি আল মিরাহ কনজিউমার গুডস। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁ ব্যঙ্গচিত্র প্রকাশ থামবে না বলে ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরাসি পণ্য বয়কটের ডাক শুরু হয়। এরপর কাতার ও কুয়েতসহ আরব ও মুসলিম বিশ্বের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ফ্রান্সের উৎপন্ন পণ্য বর্জন শুরু করেছে।

সূত্র : আলজাজিরা

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬