ক্রিকেটার সানজিদার গায়ে হলুদের ছবি এবার বিশ্ব মিডিয়ায়

২৪ অক্টোবর ২০২০, ০৯:৪৩ AM
নারী ক্রিকেটার সানজিদা ইসলাম

নারী ক্রিকেটার সানজিদা ইসলাম © ফাইল ফটো

বাংলাদেশ নারী ক্রিকেটার সানজিদা ইসলামের গায়ে হলুদের সাজে ক্রিকেট খেলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কোনো পরিকল্পনা ছাড়াই এমন ছবি তুলে এরই মধ্যে সব জায়গায় ভাইরাল হয়ে পড়ে।

এর আগে গত ১৬ অক্টোবর মীম মোসাদ্দেকের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন বাংলাদেশ নারী দলের ডান-হাতি ব্যাটসম্যান সানজিদা ইসলাম। জাতীয় লিগে রংপুরের বিভাগের হয়ে খেলা মোসাদ্দেক বর্তমানে ঢাকা প্রথম বিভাগ লিগে খেলছেন।

তবে এবার এরই মধ্যে ক্রিকেটার সানজিদার গায়ে হলুদের সাজে ক্রিকেট খেলার এই ছবি শুধু দেশের সংবাদমাধ্যমে নয়, ছড়িয়ে পড়েছে বিদেশি সংবাদ সংস্থা এএফপি, ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও ভারতীয় সংবাদমাধ্যমেও। তাকে নিয়ে হয়েছে প্রতিবেদনও।

ভারতীয় সংবাদ সংস্থা আইএএনস, খ্যাতনামা সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডে, ডেকান হেরাল্ড, আনন্দবাজার, সংবাদ প্রতিদিনও সানজিদাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

গায়ে হলুদের ছবি তোলা নিয়ে সানজিদা সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, ‘ব্যাট হাতে ছবি তোলার পরিকল্পনা ছিল না। বাচ্চাদের খেলতে দেখে নিজেকে আটকে রাখতে পারিনি। ব্যাট হাতে নিতেই সতীর্থরা ছবি তুলেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে এমনিতেই ছবিগুলো ছেড়েছিলাম। ধারণাই ছিল না এগুলো ভাইরাল হবে।’

তার ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ২০০৯ সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। তিন বছরের পর ২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি দিয়ে বাংলাদেশ দলে সুযোগ পান তিনি। ২০১৪ সালে ওয়ানডে অভিষেক ঘটে তার। এরপর এখন পর্যন্ত দেশের হয়ে ১৬টি ওয়ানডে ১৭৪ রান ও ৫৪ টি-টুয়েন্টি ম্যাচে ৫২০ রান করেছেন ২৪ বছর বয়সী সানজিদা।

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬