মুম্বাইয়ে শপিংমলে ভয়াবহ আগুন

২৩ অক্টোবর ২০২০, ১২:৫১ PM
ভারতের সিটি সেন্টার মলে আগুন

ভারতের সিটি সেন্টার মলে আগুন © সংগৃহীত

ভারতের মুম্বাইয়ের একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সেখানকার প্রায় সাড়ে ৩ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার(২২ অক্টোবর) রাতে সেন্ট্রাল মুম্বাইয়ের নাগপাড়া এলাকার সিটি সেন্টার মলে আগুন লাগে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২৪টি ফায়ার ট্রাক ও প্রায় আড়াইশ দমকল কর্মী টানা কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করলেও শুক্রবার সকাল পর্যন্ত তা নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় দুই দমকল কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএনআই।

বৃহস্পতিবার রাতে আগুন লাগার পরপরই শপিং মল সংলগ্ন ৫৫ তলা ভবনের বাসিন্দাদের কাছাকাছি একটি মাঠে সরিয়ে নেওয়া হয়। তাদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এতে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি। মুম্বাইয়ের মেয়র কিশোরি পেদনেকার ও অন্যান্য কর্মকর্তারা বৃহস্পতিবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

 

৫ পদে জনবল নিয়োগ দেবে কর অঞ্চল রংপুর 
  • ০৫ অক্টোবর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতকে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিয়ের পিঁড়িতে বসার আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিছু শিক্ষার্থী উসকানিমূলক বক্তব্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ …
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের কারণ জানিয়ে ফেসবুকে পোস্ট প্রীতম-শেহতাজের
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬