১০৫ বছরের বর, কনের বয়স ৮০

২২ অক্টোবর ২০২০, ০১:১৩ PM
১০৫ বছরের বর, কনের ৮০

১০৫ বছরের বর, কনের ৮০ © টিডিসি ফটো

একাকিত্ব ঘোচাতে ৮০ বছরের পাত্রীকে বিয়ে করেছেন শতবর্ষী পাত্র। পাত্র নাটোরের ১০৫ বছর বয়সী আহাদ আলী মণ্ডল ওরফে আদি। পাত্রী সোনা মিয়ার মেয়ে ৮০ বছরের অমেলা বেগম।

বুধবার রাতে সদর উপজেলার পুকুর ডাঙ্গাপাড়া গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

জানা যায়, শতবর্ষী আহাদ আলী মণ্ডল ওরফে আদি ৫০ হাজার ৬৫০ টাকা দেনমোহরে নগদ ৬৫০ টাকা পরিশোধ করে এ বিয়ে করেন।

এ সময় স্থানীয়রাও বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। পরে তারা নবদম্পতির দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং মিষ্টি বিতরণ করেন।

পাত্র আদি জানান, তার চার ছেলে ও তিন মেয়ে থাকলেও স্ত্রী না থাকায় বৃদ্ধ বয়সে একাকিত্বে ভুগছিলেন। এই নিঃসঙ্গতা কাটাতে একই গ্রামের অমেলা বেগমকে বিয়ে করেছেন। তিনি সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করেন।

অপরদিকে ৮০ বছরের পাত্রী অমেলা বেগমের দুই মেয়ে রয়েছে। তাদের বিয়ে হয়েছে। নাতি-নাতনিও রয়েছে।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬