আমার চেয়েও বিখ্যাত শুধুমাত্র যিশু খ্রিস্ট: ট্রাম্প

১৭ অক্টোবর ২০২০, ০২:২৪ PM
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার চেয়ে বিখ্যাত কেবল একজন রয়েছেন, আর তিনি হলে যিশু খ্রিষ্ট। নর্থ ক্যারোলাইনার গ্রিনভাইলে এক নির্বাচনি সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সমাবেশে সমর্থকদের একটি সাম্প্রতিক কথোপকথন তুলে ধরে। এক ব্যক্তি ট্রাম্পকে বলেন যে, ‘এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বিখ্যাত ব্যক্তি আপনি’। ট্রাম্প ওই ব্যক্তির দাবি মানতে রাজি হননি। তখন তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করে জানতে চান, ‘কে বেশি বিখ্যাত’? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, যিশু খ্রিষ্ট। আমি কোনও সুযোগ নিচ্ছি না। আমি কোনও তর্ক করছি না। ভালো করে বলবে, আমি তার কাছাকাছিও নেই।

ট্রাম্পের এই মন্তব্যের কয়েকদিন আগে এক ভিডিওতে জনসভার মঞ্চে ট্রাম্পকে নাচতে দেখা গেছে। ভিডিওটি ফ্লোরিডায় এক সমাবেশের। সেখানে উপস্থিত অনেকেই প্রেসিডেন্টের নাচ ক্যামেরাবন্দি করেন। পরে যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায়।

এতে দেখা যাচ্ছে, মঞ্চে ট্রাম্প। আর নিচে তার সমর্থকদের ভিড়। নেপথ্যে চলছে জনপ্রিয় ‘ওয়াইএমসিএ’ গানটি। আর তাতেই তাল মিলিয়ে নাচছেন তিনি। তার নাচ দেখে হাততালি আর চিৎকারে ফেটে পড়েন উপস্থিত জনতা।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬