জাপানের প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা

১৪ সেপ্টেম্বর ২০২০, ০২:২৮ PM

© সংগৃহীত

জাপানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির মন্ত্রীপরিষদের মুখ্য সচিব ইয়োশিহিদে সুগা। তিনি পদত্যাগী প্রধানমন্ত্রী শিনজো আবের উত্তরসূরী হলেন।

মোট ৫৩৪ ভোটের মধ্যে ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭। তার প্রতিদ্বন্দ্বী নীতি-নির্ধারক পরিষদের চেয়ারম্যান ফুমিদো কিশিদা পেয়েছেন ৮৯ ভোট। আর সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা ৬৮ ভোট পেয়েছেন।

মোট ভোটের মধ্যে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ৩৯৩ জন। আর আর অন্যান্য রাজনৈতিক দলের সদস্য ১৪১ জন। জাপান টাইমস, এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে।

৭১ বছর বয়স্ক ইয়োশিহিদে সুগা এক স্ট্রবেরি চাষীর ঘরে জন্ম নিয়েছিলেন। তবে মেধা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিণত হন বর্ষীয়ান রাজনীতিবিদে। লিবারেল ডেমোক্রেট পার্টি (এলডিপি) ক্ষমতায় এলে মন্ত্রীপরিষদের মুখ্য সচিব হন তিনি।

এখন প্রধানমন্ত্রীর মধ্যমেয়াদ থাকায় সরকারের বাকি অর্ধেক সময় দায়িত্ব পালন করবেন ইয়োশিহিদে সুগা। ২০২১ সালের সেপ্টেম্বরে দেশটির নতুন সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬