টাকা দিলেই পাস করিয়ে দেন এই অধ্যাপক!

১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:৩৩ AM

© হিন্দুস্তান টাইমস

টাকা দিলেই পাস করিয়ে দেওয়া হবে। এমনই টোপ দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের শিলিগুড়ি কলেজের এক অধ্যাপকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার একটি অডিও টেপ ভাইরাল হয়ে যায়। তাতে এক ছাত্রীকে ১০ হাজার টাকার বিনিময়ে পাস করানোর আশ্বাস দিতে শোনা যায় এক ব্যক্তিকে। অডিওর কণ্ঠস্বর শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান অমিতাভ কাঞ্জিলালের বলে অভিযোগ ওঠে।

সে বিষয়ে কলেজের অধ্যক্ষ সুজিতকুমার ঘোষের কাছে অভিযোগ জানান ওই ছাত্রী। তার ভিত্তিতে মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।

অভিযুক্ত অধ্যাপকের শাস্তি এবং বহিষ্কারের দাবি জানিয়ে কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ। একই দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দেখা করে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল।

যদিও শিলিগুড়ি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর দাবি, অডিও টেপের কণ্ঠস্বর তাঁর নয়। তিনি বলেন, ‘আমায় কয়েকজন টার্গেট করছে। যাঁদের ব্যক্তিগত স্বার্থ আছে।’ খবর: হিন্দুস্তান টাইমস বাংলা।

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬