দুই ‘মানবিক’ শিশুর পাশে অ্যাঞ্জেলিনা জোলি

১২ সেপ্টেম্বর ২০২০, ১১:০২ AM

© সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশে ইয়েমেন সংকটে মানবেতর অবস্থায় দিনযাপন করতে হচ্ছে দেশটির হাজারও মানুষকে। দেশটির এমন সব মানুষদের পাশে কিছুটা দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছিল দুই ব্রিটিশ শিশু আয়ান মুসা ও মিকাইল ইশা। পূর্ব লন্ডনের ছয় বছর বয়সী এই দুই স্কুল শিক্ষার্থী বাড়ির সামনের রাস্তায় টেবিল পেতে তারা লেমোনেড ও কুকি বিক্রির ‘দোকান’ খুলেছিল।

মানুষদের সহায়তা করতে তাদের এমন উদ্যোগ মন ছুঁয়ে গেছে হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির। সে কারণেই এই তারকা দাঁড়িয়েছেন এই শিশুদের পাশে। পাঠিয়েছেন অনুদান। তবে যদিও তার অঙ্কটা অবশ্য প্রকাশ করেননি।

আয়ান মুসার বাবা শাকিল মুসা জানিয়েছেন, সপ্তাহ তিনেক আগে হলিউড সুপার স্টার অ্যাঞ্জেলিনা জোলি একজন এজেন্টের মাধ্যমে যোগাযোগ করেন তাদের সঙ্গে। বাচ্চারা যে উদ্দেশ্য নিয়ে রাস্তায় দোকান বসিয়ে অর্থ সংগ্রহ করছিল, জোলি ঠিক একই উদ্দেশে তাদের জন্য অনুদান দিতে চান বলে জানান ওই এজেন্ট। এ সপ্তাহে ওই অনুদানে অর্থ পাঠিয়ে দিয়েছেন তিনি।

কেবল টাকা-ই নয়, দুই শিশুর জন্য একটি চিঠিও লিখেছেন জোলি। সেই চিঠিতে তাদের মহৎ উদ্দেশ্যের প্রতি সম্মান জানান। আর সশরীরে উপস্থিত থেকে যে লেমোনেড কিনে খেতে পারেননি, তার জন্য আন্তরিকভাবে ‍দুঃখপ্রকাশ করেন।

দুই শিশু ইনস্টাগ্রামে সেই চিঠির প্রাপ্তিস্বীকার করে পোস্টও দিয়েছে। জোলিকে জানিয়েছে ধন্যবাদ। অন্যদেরও এভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

মুসা বলছে, তিনি অত্যন্ত অসাধারণ। তিনি বিশ্বের সবচেয়ে বড় বড় তারকাদের একজন। তার কাছ থেকে এমন সাড়া পাওয়াটা অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। তিনি অতুলনীয়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওবার্তায় দুই শিশুকে বলতে দেখা গেছে, “হাই অ্যাঞ্জেলিনা। আমি আয়ান ও আমি মিকাইল। আমরা সেই ‘লেমনএইড’ শিশু। আমাদের জন্য তুমি যে অনুদান পাঠিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই।”

এছাড়াও জোলি কখনো লন্ডনে এলে তার কাছে সরাসরি লেমোনেড বিক্রি করতে চায়— সেটিও জানিয়েছে তারা।

জানা গেছে, এমন মানবিক সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়ানো অ্যাঞ্জেলিনা জোলির নতুন কিছু নয়। তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের একজন বিশেষ দূত। এর আগেও তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সংঘাত ও দারিদ্র্য নিয়ে অনেকবার সোচ্চার হয়েছেন।

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬