রোহিঙ্গাদের গ্রাম মানচিত্র থেকে মুছে দিল মিয়ানমার

১১ সেপ্টেম্বর ২০২০, ০৮:০৫ PM

© সংগৃহীত

আগুনে পোড়া রোহিঙ্গা গ্রাম মানচিত্র থেকেও মুছে দিয়েছে মিয়ানমার। আজ থেকে তিন বছর পূর্বে রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের গ্রাম ‘কান কিয়া’ আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দেশটির সেনাবাহিনী। এবার সেসব ধ্বংসের চিহ্ন না রাখতে মানচিত্র থেকে গ্রামকেও মুছে দেয়া হয়েছে।

জাতিসংঘের বরাত দিয়ে রয়টার্স জানায়, গত বছর মিয়ানমার সরকার দেশের নতুন যে মানচিত্র তৈরি করেছে সেখানে অস্তিত্ব নেই রাখাইনের কান কিয়া গ্রামের। মানচিত্র থেকে রোহিঙ্গাদের গ্রামটির নাম মুছে ফেলা হয়েছে।

গেল বছর মিয়ানমার সরকার যে নতুন মানচিত্র তৈরীর পর জাতিসংঘে জমা দেয় তাতে কান কিয়া গ্রামের কোন অস্তিত্বই নেই বলে জানিয়েছে জাতিসংঘ। কেন জাতিসংঘ মিয়ানমারকে এভাবে রোহিঙ্গাদের অস্তিত্বের চিহ্ন মুছে ফেলা থেকে দেশটির কর্তৃপক্ষকে আটকাচ্ছে না তা জানতে সংস্থাটির একাধিক কর্মকর্তার সঙ্গে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

কান কিয়া গ্রামের গ্রাম প্রধান মোহাম্মদ রফিক। তিনি এখন বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছেন। তিনি বলছেন, তারা আমাদের এমনভাবে নির্যাতন করেছে যে, তারা চায় আমরা যেন সেখানে আর ফিরে না যাই।

মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক দূত ইয়াংহি লি বলেন, ‘মিয়ানমার সরকার ইচ্ছা করেই শরণার্থীদের নিজ ভূমিতে ফেরা কঠিন করে দিচ্ছে। তারা কীভাবে সেই জায়গায় ফিরবে, যার কোনো নাম নেই বা যেখানে তাদের বসবাসের কোনো চিহ্ন নেই?’

স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ৩ পদে রদবদল
  • ৩০ মার্চ ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে প্রতিটি মামলার সুষ্ঠু বিচা…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence