শিক্ষার্থীদের জন্য আসছে ‘ফেসবুক ক্যাম্পাস’

১১ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৮ AM

© ফাইল ফটো

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের জন্য ‘ফেসবুক ক্যাম্পাস’ নামে একটি নতুন ফিচার চালুর উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন এই ফিচারটি ব্যবহার করতে মূল ফেসবুকের বাইরে আলাদা একটি প্রোফাইল তৈরি করতে হবে। তবে মূল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রবেশ করা যাবে ফেসবুক ক্যাম্পাসে। আর এটি অনেকটা ফেসবুক ওয়াচের মতোই। প্রোফাইল তৈরি করতে ব্যবহার করতে হবে কলেজ ইমেইল অ্যাড্রেস ও স্নাতকের শিক্ষাবর্ষ।

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চলছে অনলাইনে। তাই শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ আরও সহজ করার পাশাপাশি ক্যাম্পাস ও শিক্ষার্থীদের বিষয়ে যেকোনো ধরনের তথ্য আদান প্রদানের লক্ষ্যেই মূলত ‘ফেসবুক ক্যাম্পাস’ ফিচারটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

জানা গেছে, এতে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক আলাদা নিউজফিড থাকবে। বিভাগ ও অনুষদ ভেদে তা হবে ভিন্ন ভিন্ন। এছাড়া, এখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিষয়ক ইভেন্ট খুলতে পারবেন। সেসব ইভেন্টে কেবল তার বিভাগ বা অনুষদের ছাত্রছাত্রীরাই প্রবেশ করতে পারবেন।থাকছে ‘ক্যাম্পাস চ্যাট’ নামে রিয়েল টাইম চ্যাটের সুবিধাও।

ফেসবুক ক্যাম্পাসে শিক্ষার্থীদের প্রকৃত ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ও কাভার ফটো ব্যবহার করার সুযোগ থাকবে। ক্যাম্পাস প্রোফাইলে বাড়তি তথ্য যুক্ত করার বা সরিয়ে ফেলার সুযোগও থাকবে। তবে যত বেশি তথ্য দেওয়া হবে, তত সহপাঠী ও কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বেশি হবে।

ফেসবুক ক্যাম্পাসের পণ্য ব্যবস্থাপক চারমেইন হং ফেসবুকে লিখেছেন, কলেজের শিক্ষার্থীদের মিল থাকা আগ্রহের বিষয়গুলোর ওপর ভিত্তি করে সহপাঠীদের মধ্যে সংযোগ স্থাপনে সহায়তা করার জন্য এটি তৈরি করা হয়েছে। কলেজ কমিউনিটিতে সহজে আলোচনার জন্য এটা উপযুক্ত মাধ্যম হবে।

তিনি বলেন, এ প্রোফাইল ব্যবহার করে গ্রুপ খোঁজা, প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত হওয়া, সহপাঠীদের সঙ্গে যুক্ত হওয়া যাবে। এখানে যেসব নিউজ ফিড থাকবে, তা কেবল ক্যাম্পাসের বন্ধুদের ফিড হবে। এখানকার চ্যাট হবে রিয়েল টাইম চ্যাটরুম। নিজেরা বিভিন্ন বন্ধুকে নিয়ে নিজস্ব চ্যাটরুম তৈরি করতে পারবে।

প্রসঙ্গত, ২০০৪ সালে ঠিক এমন একটি ফিচার নিয়েই ‘দ্য ফেসবুক’ নামে যাত্রা শুরু করে তৎকালীন ক্যাম্পাস নির্ভর ওয়েবসাইট ‘ফেসবুক’। পরবর্তীতে যা উন্মুক্ত করা হয় বিশ্বের সব নাগরিকের জন্য।

‘নতুন জামা কাউকে দেখালে ঈদ শেষ হয়ে যাবে’
  • ২১ মার্চ ২০২৬
সেমাইয়ের গন্ধ নেই, আছে স্মৃতির ভার—ঈদে প্রবাসীর নিঃশব্দ গল্প
  • ২১ মার্চ ২০২৬
আজ সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আবহ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদ উদযাপনে যা করবেন আর যা এড়িয়ে চলবেন
  • ২১ মার্চ ২০২৬
ঈদের দিন সকালেই শুরু বৃষ্টি, কালবৈশাখীসহ ঝড়-বৃৃষ্টির পূর্বা…
  • ২১ মার্চ ২০২৬
পবিত্র ঈদুল ফিতর আজ
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence