করোনা: ইরানে তাঁবুর মধ্যে ক্লাস করছেন শিক্ষার্থীরা

১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫০ PM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে একে একে বন্ধ হতে থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় বিভিন্ন দেশে খুলতে শুরু করেছে বিদ্যালয়। সেই তালিকায় যুক্ত হয়েছে ইরান। ছাত্রছাত্রীদের সুরক্ষার জন্য নিয়েছে অভিনব পন্থা। সংক্রমণ রোধে পৃথক তাবুতে ক্লাস নিচ্ছে ইরানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

শিক্ষার্থীদের পৃথক পৃথক তাবুতে ক্লাস করার ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গেছে, ক্লাসরুমে প্রত্যেক শিশুকে আলাদা তাবু দেয়া হয়েছে। ক্লাসরুমের মেঝেতেই তা পাতা হয়েছে। তাঁবুর চারদিক স্বচ্ছ প্লাস্টিক দিয়ে ঘেরা। যার মধ্যে মাস্ক ছাড়া বসে রয়েছে ছোট্ট ছাত্ররা। এই অবস্থাতেই তাদের পড়াচ্ছেন শিক্ষকরা।

এদিকে শিক্ষার্থীদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিনব পন্থা অবলম্বন করে ক্লাস নেয়ার প্রশংসা করেছেন অনেকে। আবার অনেকে শিশুদের মুখে মাস্ক না থাকায় তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬