কবরস্থানের জন্য নিজের দেড় একর জমি দান করল কালীকৃষ্ণ মুখোপাধ্যায়

১০ সেপ্টেম্বর ২০২০, ০১:১৪ PM

© সংগৃহীত

ভারতের পশ্চিম বঙ্গের পূর্ব বর্ধমানের তালি নামক এলাকায় সংখ্যালঘুদের জন্য নিজের দেড় একর জমি দান করেছেন কালীকৃষ্ণ মুখোপাধ্যায় নামে ৮৮ বছরের এক বৃদ্ধ। ছোট বেলা থেকে দেখেছেন, গ্রামের সংখ্যালঘু লোকদের কারও মৃত্যু হলে গ্রামে কবরস্থান না থাকায় কষ্ট করে পাশের গ্রামে নেয়া হতো শেষকৃত্যের জন্য। এসব দেখে পারিবারিক জমি কবরস্থানের জন্য দান করলেন এই বৃদ্ধ।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বর্ধমানের ওই গ্রামটিতে সাধপুকুরের পাশে বেশ কিছুটা জমি রয়েছে ডাঙাপাড়ার বাসিন্দা কালীকৃষ্ণের। কয়েকবছর আগে তা থেকেই ১ একর ৬ শতক জমি দান করার কথা জানিয়েছিলেন ৮৮ বছরের ওই বৃদ্ধ। সম্প্রতি ভূমি ও ভূমি সংস্কার দফতরে সে জমি কবরস্থানের জন্য নথিভুক্ত হয়েছে। দিন পাঁচেক আগে কবরস্থানে ঢোকার মুখে নামাজ পড়ার জায়গাও বাঁধানো হয়েছে।

কবরস্থানের জমি পেয়ে খুশি শেখ মইনুদ্দিন, শেখ আলি আরশাদদের বক্তব্য, ‘‘কাকাবাবু কত বড় উপকার করেছেন, বলে বোঝানো যাবে না। হিন্দু-মুসলিম যে আলাদা নয়, উনাকে দেখে শেখা যায়।’’

এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী কালীকৃষ্ণ বলেন, ‘‘আমার জায়গায় গ্রামের মানুষের শেষকৃত্য হচ্ছে, ভেবে ভাল লাগছে। জমি দেওয়ার পরে, ওরা আমাকে মিষ্টি দিয়ে কৃতজ্ঞতা জানাতে এসেছিলেন। আমি বলেছি, কর্তব্য করেছি মাত্র।’’

ট্যাগ: ভারত
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬
জুডিশিয়ারি রেজাল্টের পরও শুনলাম— ‘ওর কীভাবে হলো?’, বাক্যটা …
  • ০৫ অক্টোবর ২০২৬
সেই মিশন আচার্যকে দেওয়া হলো নিয়োগপত্র
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বৈষম্য কাটেনি, বাড়ছে হতাশা
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব…
  • ০৫ অক্টোবর ২০২৬