এক হাজার চীনা শিক্ষার্থীর ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র

১০ সেপ্টেম্বর ২০২০, ১০:৪৪ AM

© প্রতিকী ছবি

এক হাজার চীনা ছাত্রের ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত মে মাসেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চীনা ছাত্রদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর হবে যুক্তরাষ্ট্র। তবে এই প্রথম সরকারিভাবে দেশটি জানালো, কত জন ছাত্রের ভিসা বাতিল হয়েছে।

করোনার সময় থেকেই যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট একাধিকবার বলেছিলেন, চীনের গাফিলতিতেই করোনাভাইরাস গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। চীনের উহানের একটি পরীক্ষাগারকে নিশানা করেছিলেন তিনি।

এখানেই শেষ নয়, এরপর চীনের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেন ট্রাম্প। জানান, চীনের নাগরিকরা যুক্তরাষ্ট্র এসে তথ্য চুরি করে নিয়ে যাচ্ছে। চুরি হচ্ছে ইনটেলেকচুয়াল বা বুদ্ধিবৃত্তিক তথ্যও। যুক্তরাষ্ট্রে দুইটি চীনের কনসুলেট বন্ধ করে দেওয়া হয়। বেশ কয়েকজন দূতাবাস কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়।

পাল্টা ব্যবস্থা নেয় চীনও। সেখানেও মার্কিন কনসুলেট বন্ধ করা হয়। দূতাবাস কর্মীদের কার্যত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরো গুরুতর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় চীনের পক্ষ থেকে। কিন্তু তাতেও জল গলেনি। বস্তুত মে মাসেই প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে দিয়েছিলেন, চীনা ছাত্রদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আরও কড়া মনোভাব নেওয়া হবে।

মার্কিন সচিব মাইক পম্পেও জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে চীনা ছাত্ররা কী কাজ করছে, তার দিকে কড়া নজর রাখতে হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় থেকে বুদ্ধিবৃত্তিক তথ্য চুরি হচ্ছে কি না, সে দিকে খেয়াল রাখতে হবে।

চীনা ছাত্রদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কড়া মনোভাব আগেই নিয়েছিল। কিন্তু কতজন ছাত্রের ভিসা বাতিল হয়েছে, সে বিষয়ে দীর্ঘদিন পর্যন্ত তথ্য দেয়নি দেশটি। বুধবার প্রথম এ বিষয়ে তথ্য প্রকাশ করে। সেখানেই জানা যায়, এক হাজার ছাত্রের ভিসা বাতিল হয়েছে।

আগামী নভেম্বরে মার্কিন নির্বাচন। চীনের বিরুদ্ধে সরব হয়ে মার্কিন নাগরিকদের ভাবাবেগ ব্যবহার করতে চাইছেন ট্রাম্প। এমনই অভিযোগ বিরোধীদের। ট্রাম্প যেভাবে চীনের ছাত্রদের আক্রমণ করছেন, তা নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন বিরোধী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তাঁরা ক্ষমতায় এলে ট্রাম্পের নীতির পরিবর্তন হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। খবর: ডয়েচে ভেলে।

১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬