শেষ রক্ষা হলো না রিয়ার, গ্রেফতার

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩৯ PM

© ফাইল ফটো

মাদক কাণ্ডে জড়িত থকার অপরাধে গ্রেফতার করা হয়েছে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ও অভিনেত্রী রিয়া চক্রবর্তী। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দেশটির নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো তাকে গ্রেফতার করেছে।

রিয়ার গ্রেপ্তারের বিষয়টি ভারতের সবগুলো গণমাধ্যমে ফলাও করে প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার জানিয়েছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার বিষয়ে টানা তিনদিন জিজ্ঞাসাবাদ শেষে মাদক কাণ্ডে রিয়াকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার থেকে রিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। মঙ্গলবার তাকে পুনরায় ডাকা হয়। এদিন অল্প সময় জিজ্ঞাসাবাদ করেই দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

এনসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের সময় ৬৭ ধারায় রিয়া তাঁর দোষ স্বীকার করেছেন। এরপরই তাকে গ্রেফতার করা হয়। এখন রিয়ার মেডিকেল টেস্ট করানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

আগামীকাল বুধবার (০৯ সেপ্টেম্বর) রিয়ার ভাই সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডার সঙ্গেই রিয়াকে আদালতে তোলার কথা রয়েছে।

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬