বাংলাদেশসহ ১৭ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

০৮ সেপ্টেম্বর ২০২০, ১১:১৬ AM

© ফাইল ফটো

ইতালিতে বাংলাদেশসহ ১৭ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ইতালি প্রবাসীদের স্বামী-স্ত্রী, সন্তানসহ নিকটাত্মীয়দের প্রমাণ সাপেক্ষে প্রবেশে বাধা না থাকলেও বিমান চলাচল বন্ধের কারণে দেশে আটকে পড়াদের ফিরে আসা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশটির মন্ত্রিপরিষদ নিষেধাজ্ঞা ৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে দেশগুলো থেকে ইতালিতে সরাসরি বিমান চলাচল বন্ধ থাকার কথা রয়েছে। তবে দেশগুলোতে অবস্থানকারী ইতালি প্রবাসীদের স্বামী-স্ত্রী ছেলে-মেয়েসহ নিকটাত্মীয়দের সম্পর্ক প্রমাণ সাপেক্ষে তারা দেশটিতে প্রবেশ করতে পারবেন।

তবে বাংলাদেশ থেকে ইতালিতে বিমান চলাচল বন্ধ থাকার পাশাপাশি বিমানের টিকেট ভাড়া বেশি হওয়ার কারণে অনেক প্রবাসীর ইতালি ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এর আগে লকডাউন প্রত্যাহার করা হলেও বাংলাদেশ থেকে বিশেষ ফ্লাইটে করোনা আক্রান্ত অনেক প্রবাসী ইতালিতে ফেরেন। করোনার সংক্রমণ বাড়ায় অন্যান্য দেশের সঙ্গে কালো তালিকাভুক্ত হয় বাংলাদেশও।

ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬