জাতিসংঘের প্রতিযোগিতায় বাংলাদেশি সর্বকনিষ্ঠ বিচারক

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:৫২ AM

© সংগৃহীত

বাংলাদেশি খুদে চিত্রশিল্পী মুহাম্মদ জারীফ সালেহ (১৩) জাতিসংঘের ‘দি ফিউচার ইউ ওয়ান্ট’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সর্বকনিষ্ঠ বিচারক হিসেবে কাজ করেছে। জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আন্তর্জাতিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রসহ ৪৪টি দেশের কিশোররা অংশ নেয়। যাদের বয়স ১৩ থেকে ১৫ বছর। প্রতিযোগিতায় বিভিন্ন দেশের ৯ বিচারকের মধ্যে জারীফ ছিল সর্বকনিষ্ঠ।

কনিষ্ঠ বিচারক হিসেবে মনোনীত হওয়া জেনেভা থেকে জাতিসংঘের ডিরেক্টর জেনারেল টাটিয়ানা ভেলোভায়া ২৭ আগস্ট বিচারক জারিফকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন।

খুদে চিত্রশিল্পী জারিপ বরিশাল মহানগর পুলিশের উপকমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও প্রকৌশলী নিশাত সিদ্দিকের বড় ছেলে।

জারীফ ২০১৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ এবং ২০১৯ সালের ২০ জানুয়ারি গ্যাবারন ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম হয়। জাপান ও ভারতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জারীফ।

ট্যাগ: জাতিসংঘ
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close