ভারতে শিক্ষার হারে সব রাজ্যের শীর্ষে কেরালা

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৭ PM

© সংগৃহীত

ফের ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যের তালিকায় উঠে আসল কেরালা। দেশটির জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) প্রকাশিত শিক্ষা প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কেরালায় শিক্ষার হার ৯৬.২ শতাংশ।

এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ৮৯ শতাংশ। সবচেয়ে অশিক্ষা অন্ধ্রপ্রদেশে, সেখানে শিক্ষার হার ৬৬.৪ শতাংশ।

এনএসও রিপোর্ট অনুযায়ী, ভারতের ৭টির বেশি তথাকথিত উন্নত রাজ্যের শিক্ষার হারের শোচনীয় অবস্থা। দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে শিক্ষার হার সবচেয়ে খারাপ। রাজ্যটির অবস্থান বিহারেরও পরে। বিহারে শিক্ষার হার ৭০.৯ শতাংশ। সেখানে অন্ধ্রের শিক্ষার হার ৬৬.৪ শতাংশ। তেলঙ্গানার অবস্থাও খারাপ। সেখানে শিক্ষার হার ৭২.৮ শতাংশ।

শিক্ষার হারে প্রথম ৪ রাজ্যের মধ্যে রয়েছে আসাম ও উত্তরাখণ্ড। আসামে ৮৫.৯ ও উত্তরাখণ্ডে ৮৭.৬ শতাংশ মানুষ শিক্ষিত।

শহর ও গ্রামের শিক্ষার হারের পার্থক্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তেলঙ্গানায়। সেখানে পার্থক্য ২৩.৪ শতাংশ। রাজস্থানের অবস্থাও খুব ভাল নয়। রাজস্থানে শহরাঞ্চলের পুরুষ ও গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার হারে পার্থক্য ৩৮.৫ শতাংশ।

ট্যাগ: ভারত
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ ঝোপঝাড় থেকে উদ্ধার
  • ০৫ অক্টোবর ২০২৬