পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ১৫ সেপ্টেম্বর

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৮:১২ PM

© ফাইল ফটো

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দেশটির শিক্ষামন্ত্রী জানান, প্রথম দফায় (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়, দ্বাদশ শ্রেণিসহ সব প্রফেশনাল কলেজ খুলে দেওয়া হবে। পরে আগামী ২৩ সেপ্টেম্বর ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠান খোলা হবে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা হবে।

শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিতে তাঁরা তাঁদের ‘ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার (এনসিওসি)’ এর গবেষণার সাহায্য নিয়েছে।

পড়ুন: পাহাড়ে বসে অনলাইন ক্লাস করছে পাকিস্তানের শিক্ষার্থীরা

মন্ত্রী জানান, পরামর্শমূলক এই প্রক্রিয়ায় বিশেষজ্ঞ প্যানেল ও থিংক ট্যাংক এর সদস্যরাও যুক্ত ছিলেন। তিনি এই দিনটিকে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে অভিহিত করেন। মেহমুদ এতগুলো মাস ধৈর্যধারণের জন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

এর আগে গত ১০ জুলাই এক সংবাদ সম্মেলনে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত জানায় পাকিস্তান। সেসময় শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে সরকারের এই সিদ্ধান্ত বহাল থাকবে এবং পর্যায়ক্রমে দেশটির সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ ইতালির পাদোয়া বিশ্ববি…
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল সংকট, রুয়েটের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকিতে
  • ১৩ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না: শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬