অনলাইন ক্লাসেই মারা গেলেন শিক্ষিকা

০৭ সেপ্টেম্বর ২০২০, ০৫:২৫ PM
পাওলা দি সিমোন

পাওলা দি সিমোন © সংগৃহীত

করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে শিক্ষার্থীদের ক্লাস চলছে। আর এই অনলাইন ক্লাসেই এবার ঘটল মর্মান্তিক ঘটনা। অনলাইনে ক্লাস নিতে নিতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন আর্জেন্টিনার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, তার নাম পাওলা দি সিমোন। তিনি আর্জেন্টিনা ডি লা এম্প্রেসা ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক বিষয়ের শিক্ষক ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, আগস্টের শেষের দিকে তিনি করোনা পজিটিভ হন। প্রায় এক সপ্তাহ ধরে তার মধ্যে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। এরপরেও পাওলা জুমে ক্লাস চালিয়ে যাচ্ছিলেন। বুধবার জুম লাইভে ক্লাস নেওয়ার মাঝেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পাওলা। অনলাইন ক্লাসে থাকা শিক্ষার্থীরা সাক্ষী হয় তার এই মৃত্যুর।

ক্লাস চলাকালীন শিক্ষার্থীরা লক্ষ্য করে যে, শ্বাস-প্রশ্বাসে সমস্যা হচ্ছে পাওলার। তার কাছে অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বাসার ঠিকানাও চায় তারা। পাওলা মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে শুধু বলতে পেরেছিলেন- ‘আমি পারব না’।

তবে করোনা নিয়ে কেন তিনি ক্লাস চালিয়ে যাচ্ছিলেন, সে ব্যাপারে এখনও কোনও ব্যাখ্যা দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জাইমা রহমান চেলসির নারী দলে গোলকিপার হিসেবে সুযোগ পেয়েছিলেন
  • ২২ মার্চ ২০২৬
‘ঈদের নতুন জামা লুকিয়ে রাখতাম’
  • ২২ মার্চ ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের
  • ২২ মার্চ ২০২৬
ব্যক্তিগত জীবন বাদ দিয়ে হলেও শিক্ষায় মনোনিবেশ করতে হবে আমাক…
  • ২২ মার্চ ২০২৬
বিরক্ত হয়ে অনেকে সাংবাদিক পরিচয় দিতে লজ্জা পান: তথ্যমন্ত্রী
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ, ব্যবস্থা নিতে পুলিশকে আলটিমেটাম
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence