ইরানে নতুন বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু

০৫ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৯ PM

© ফাইল ফটো

ইরানে নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই বিশেষ ব্যবস্থাপনায় এ কার্যক্রম শুরু হলো। আজ শনিবার প্রেসিডেন্ট হাসান রুহানি এবং শিক্ষামন্ত্রী মহসিন হাজি মির্জায়ি নতুন স্কুল-বর্ষের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

দেশটির শিক্ষা মন্ত্রী হাজি মির্জায়ি জানিয়েছেন, নিজ নিজ এলাকার করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় রেখে স্কুলগুলো তাদের কার্যক্রম চালু করবে। তবে করোনাভাইরাস প্রতিরোধের ক্ষেত্রে যে সমস্ত নিয়মকানুন রয়েছে সেগুলো সবাইকে অবশ্যই মান্য করতে হবে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, স্কুল বন্ধ রাখার অর্থই হবে ভবিষ্যত প্রজন্মেকে অযত্ন-অবহেলা করা। ফলে এটি আমাদের জন্য জরুরি যে, আমাদের শিক্ষাব্যবস্থা যাতে সঠিকভাবে কাজ করে তা নিশ্চিত করা।

করোনাভাইরাসের মহামারীর কারণে দেশটিতে গত কয়েক মাস ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে দেশের প্রায় এক কোটি ৪৫ লাখ স্কুলগামী শিশু অনলাইনে ক্লাস করতে বাধ্য হয়েছে। অনলাইন ক্লাসের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় বিশেষ সহযোগিতা করেছে।

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬