আমার ছেলে বার্সেলোনায় থাকবে না—বার্তোমেউকে মেসির বাবা

০৩ সেপ্টেম্বর ২০২০, ১০:১২ AM

© ফাইল ফটো

সম্প্রতি লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে দেয়া নিয়ে উত্তাল ফুটবলসহ পুরো খেলা দুনিয়া। এখন পর্যন্ত মেসি-বার্সেলোনা পরিস্থিতির কোনো সুরাহা হয়নি। গতকাল মেসির বাবা মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে বহুল প্রত্যাশিত বৈঠকটি হয়েছে বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের। দেড় ঘণ্টার বেশি ওই বৈঠকের পরও দেখা মেলেনি কোনো সিদ্ধান্তের।

বৈঠকে বার্সা সভাপতি মেসিকে বিক্রি না করার জায়গা থেকে সরেননি। মেসি এখনও বার্সার চুক্তির অধীনে আছেন বলে মনে করছে। কোনো ক্লাব তাঁকে কিনতে চাইলে ৭০ কোটি ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে।

তবে বৈঠকে ছেলের দাবিতে অনড় ছিলেন মেসির বাবা। মেসিদের পক্ষের দাবি, বার্সার চুক্তির শর্ত মেনেই খেলোয়াড় এখন ফ্রি-এজেন্ট। দুই পক্ষের পরবর্তী কথা চালাচালি কবে কোথায় হবে তা এখনো নিশ্চিত হয়নি।

এখন পর্যন্ত ওই বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা না গেলেও আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস মেসির বাবার একটি উদ্ধৃতি প্রকাশ করেছে। সেখানে বার্সা সভাপতি বার্তোমেউকে মেসির বাবা নাকি চূড়ান্ত কথাটাই বলেছেন, ‘আমার ছেলে বার্সেলোনায় থাকবে না।’ স্থানীয় সময় বুধবার সন্ধ্যার কিছু আগে মেসির পক্ষে আলোচনায় বসেন তার বাবা হোর্হে মেসি। তার সঙ্গে ছিলেন মেসির ভাই ও পরামর্শক রদ্রিগো মেসি।

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এই অচলাবস্থা নিরসনে পরবর্তী পদক্ষেপ হতে পারে মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত বুরোফ্যাক্সের মাধ্যমে ক্লাবকে জানানোর পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলবেন। এদিকে অনুশীলন ও পিসিআর টেস্টে উপস্থিত না হওয়ায় তাঁকে জরিমানা করার হুমকি দিতে পারে বার্সা শিবির। এর চেয়েও চরম কিছু হতে পারে আদালতের দ্বারস্থ হওয়ায়। দুই পক্ষই যেতে পারে আদালতে। তবে মার্কার মতে, দুই পক্ষের আদালতে যাওয়ার সম্ভাবনা খুব কম।

বার্সেলোনার দাবি, ক্লাব ছাড়ার ইচ্ছে কথা জানানোর শেষ সময় ছিল ১০ জুন, সেটা ১০ জুনই থাকবে। করোনার কারণে মৌসুম আগস্ট পর্যন্ত পেছালেও মেসির চুক্তির শর্তের সে মেয়াদ তো আর পেছানো হয়নি। ফলে মেসি এখনো বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ এবং তাঁকে নিতে চাইলে অন্য ক্লাবকে অর্থ খরচ করেই নিতে হবে। আর বার্সেলোনার অনিচ্ছায় নিতে চাইলে সে অঙ্কটা হতে হবে ৭০ কোটি ইউরো।

 

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬