বাংলাদেশিদের ‘ভোরের অভিযান’ চমকে দিল মাল্টাবাসীকে

০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১ PM

© সংগৃহীত

ইউরোপের সবচেয়ে সুন্দর ও সমুদ্রে ঘেরা ছোট্ট এক দ্বীপরাষ্ট্র মাল্টাকে আরও সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে অভিযানে নেমেছেন বাংলাদেশিরা। সরেজমিন দেখা গেছে, বাংলাদেশি একদল তরুণ নির্দিষ্ট দিন ও সময়ে সবাই একসাথে জড়ো হয়ে নিজ দায়িত্বে বিভিন্ন অঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন। বাংলাদেশি কমিউনিটির অভিনব এমন উদ্যোগ এখন স্থানীয় থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে। পত্র-পত্রিকায় করা হচ্ছে প্রশংসা।

বাংলাদেশি কমিউনিটি অ্যান্ড অ্যাসোসিয়েশন মাল্টার ফেইসবুক পেজ থেকে জানা গেছে, ৩০ আগস্ট প্রথমদিন তারা অভিযানে নামেন। মিসিডা চার্চের সামনে দলবেঁধে পরিষ্কার করেন।

সেখানে বার্তা বলা হয়, ‘ভাগাভাগিতেই ভালোবাসা। আমরা যে সমাজে বাস করি, সেখানকার যত্ন নেই। সমাজ এবং পরিবেশ একে-অপরের সঙ্গে সংযুক্ত।’ আয়োজকেরা জানিয়েছেন, গত রবিবার ভোর পাঁচটায় সবাই জড়ো হন। তারপর চার্চের জায়গা একদম ধুয়েমুছে পরিষ্কার করেন।

স্থানীয় কাউন্সিল মেয়র মার্গারেট বলদাচিনো সেফাইকে ধন্যবাদ দিয়ে বাংলাদেশি প্রবাসীরা বলেন, ‘আমরা মার্গারেট বলদাচিনো সেফাইকে ধন্যবাদ জানিয়ে মাল্টাকে সুন্দর করার সুযোগটি গ্রহণ করতে চাই। স্থানীয় নাগরিকেরা চাইলে আমাদের সঙ্গে যোগ দিতে পারেন। ফেইসবুক পেজের মাধ্যমে সব আপডেট দেয়া হবে।’

কেন এমন অভিযান-তার যুক্তি দিতে গিয়ে বাংলাদেশিরা গেয়েছেন এক পৃথিবীর জয়গান, ‘আমাদের একটাই পৃথিবী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাকে পরিষ্কার এবং নিরাপদ রাখা আমাদের দায়িত্ব।’

 

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬