করোনায় আক্রান্ত অমিত শাহ, হাসপাতালে ভর্তি

০২ আগস্ট ২০২০, ০৬:৩০ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রবিবার তিনি নিজেই টুইট করে বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

টুইট করে তিনি লিখেছেন, প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজেটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

অমিত শাহ জানিয়েছেন, তাঁর কোনও অসুবিধা নেই। তবু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েই তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে নিয়ে চিন্তার কোনও কারণ নেই বলেও তিনি জানান।

জানা গেছে, বিগত কয়েকদিন থেকে তিনি বেশকিছু জায়গায় সক্রিয় ছিলেন। এসব জায়গায় বিভিন্ন নেতা-মন্ত্রী এবং সাধারণ মানুষ তার সংস্পর্শে এসেছেন। এসব সময়ে যারা যারা তার সংস্পর্শে বা কাছাকাছি এসেছেন সবাইকে আইসোলেশনে থাকার অনুরোধ করেছেন তিনি।

এদিকে দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে পাঁচ লাখ ২৫ হাজার ৬৮৯ জনের। তাতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও ভারতে সুস্থ হওয়া রোগীর পরিসংখ্যানটা বেশ স্বস্তিদায়ক। এখনও পর্যন্ত মোট ১০ লাখ ৯৪ হাজার ৩৭৪ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন।

এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬