পুলিশের অভিযানে ভবনের ছয়তলা ছাদ থেকে গরু উদ্ধার

৩০ জুলাই ২০২০, ১২:৫৪ PM

© সংগৃহীত

ভারতের বেঙ্গালুরের একটি বাসার ছয়তলা ছাদ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। গরুটি বর্তমানে কেজি হলি পুলিশ স্টেশনে রাখা হয়েছে।এদিকে এই ঘটনায় প্রাণীদের অধিকার নিয়ে কাজ করা সুনিল দুগার বলেছেন, এ ব্যাপারে মামলা হয়েছে। গরুটি ভবনের ছাদে লুকিয়ে রাখা ছিল। 

তিনি দাবি করেন, আমরা যখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ওই ভবনের ছাদে পৌঁছায়, গরুটির মালিকের দাবি ছিল- গরুটি বড় করার জন্য কিনেছি। তবে গরুটি হত্যা করার উদ্দেশ্য ছিল বলে অভিযোগ করেন তিনি।

অবশ্য গরুর মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে উদ্ধারে নামে পুলিশ। বর্তমানে থানার একপাশে রাখা আছে গরুটি। যদিও এ ব্যাপারে কাউকে গেপ্তার করেনি পুলিশ।

দুগার চান, গরুর মালিকের বিরুদ্ধে বড় ধরনের অভিযোগে মামলা নিক পুলিশ। কিন্তু পুলিশ যে মামলা নিয়েছে, তাতে ৬০ রুপি জরিমানা হতে পারে। এজন্য মনঃক্ষুণ্ন তিনি।


সূত্র: বেঙ্গালোর মিরর

 

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬