বুকের উপর চলন্ত ফ্যান খুলে পড়ে ৬ মাসের গর্ভবতী মহিলার মৃত্যু

২৯ জুলাই ২০২০, ০৭:২৬ PM

© সংগৃহীত

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ মাসের এক গর্ভবতী মহিলার হয়ে মৃত্যু হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে ভারতের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মেজবানগছে। মৃত ওই মহিলার নাম অনুপমা কুমারী। বয়স ১৮ বছর বলে জানা গেছে।

মৃত মহিলার পরিবার সূত্রে জানা গেছে, সন্তানসম্ভবা হওয়ায় বেশ কিছুদিন আগে বাপের বাড়িতে আসেন ওই মহিলা। সোমবার দুপুরে ওই মহিলা টেবিল ফ্যান চালু করে বিছানায় ঘুমিয়ে ছিলেন। ওই ঘরে মহিলার সঙ্গে তার সন্তানও ছিল। মায়ের বুকের উপর ফ্যান পড়ে যাওয়া দেখে চিৎকার করে ওঠে অনুপমার সন্তান।

তার চিৎকারে শুনে পরিবারের লোকজন ছুটে আসে। তাঁরা দরজা খোলার চেষ্টা করে। বাইরে থেকে ডাকাডাকি করেও কোন লাভ হয়নি। কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন কোনরকম ভাবে দরজা খোলে। দরজা খোলার পর পরিবারের লোকজন দেখতে পায় ওই গর্ভবতী মহিলার উপর টেবিল ফ্যানটি পড়ে আছে।

স্থানীয়রা জানান, ঘরের ভেতর ঢুকে সাডা়শব্দহীন অবস্থায় অনুপমা কুমারীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। এই অবস্থা দেখে পরিবারের লোকজন বাড়ির বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দেয়।

পরে বিধাননগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। ঘটনার সময় কাজের জন্য বাড়ির বাইরে ছিল মৃতার স্বামী ।

রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
  • ০৫ অক্টোবর ২০২৬