শিক্ষকের স্ত্রীকে ফোন করে ছাত্ররা জানাল- আপনার স্বামী লম্পট

২৮ জুলাই ২০২০, ০৭:৫২ PM

© ফাইল ফটো

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে ছাত্রীর অবৈধ সম্পর্কের অভিযোগ শিক্ষার্থীরা তার স্ত্রীকে ফোন করে জানিয়েছেন। এ সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভারতের বর্ধমানের ঘোলাপবাগে এই ঘটনা ঘটেছে। ওই শিক্ষক বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত। এদিকে গত সপ্তাহেই ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সাথে আপত্তিকর সম্পর্কে জড়ানোর অভিযোগ জমা পড়েছে। গত বুধবার ই-মেইলের মাধ্যমে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিমাই সাহার কাছে এই অভিযোগ করা হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের নামে ওই ইমেইল পাঠানো হয়েছে।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে নিমাই সাহা বলেন, একটি ই-মেইল পেয়েছি। প্রশাসনিক স্তরে আলোচনা করা হবে। আমরা বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে এগোতে চাই।

ওই ইমেইলে বলা হয়েছে, ছাত্রীদের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন, যা দুর্ভাগ্যজনক। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্ট হচ্ছে। ই-মেইলের সঙ্গে অডিও-বার্তাটি পাঠিয়ে বিষয়টিতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এই ঘটনা তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকদের পরামর্শে একজন নারী শিক্ষককে দায়িত্ব দিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের পর বিস্তারিত তথ্য জানাতে চেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬
পুলিশের এএসআই পদের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কেবলই যুদ্ধক্ষেত্রের ধারাবাহিকত…
  • ২০ এপ্রিল ২০২৬
‘অন্য স্কুলের সামনে ঘোরাঘুরি ও কিশোর গ্যাংয়ে জড়িত থাকলে বহি…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোর বোর্ডে এসএসসিতে অতিরিক্ত সময় পাবে ১৪৪ পরীক্ষার্থী
  • ২০ এপ্রিল ২০২৬