গুরুদুয়ারাকে মসজিদ বানাচ্ছে পাকিস্তান, প্রতিবাদ ভারতের

২৮ জুলাই ২০২০, ০১:৩৩ PM

© সংগৃহীত

পাকিস্তানের লাহরে ঐতিহাসিক গুরুদুয়ারা নানক শাহি মসজিদে রুপান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ভারত। গতকাল সোমবার পাকিস্তান হাইকমিশনে এ প্রতিবাদ জানায় দিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে জানিয়েছেন, লাহরের নওলাখা বাজারে ভাই তারু সিং জির শাহাদাত স্থান গুরুদুয়ার শহীদী আস্তানাকে মসজিদ শহীদ গঞ্জের জায়গা হিসাবে দাবি করা হয়েছে এবং এটিকে মসজিদে রূপান্তর করার পদক্ষেপে পাকিস্তানি হাইকমিশনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

মুখপাত্র বলেন, গুরুদুয়ার শহীদী আস্তান ভাই তারু জি একটি ঐতিহাসিক স্থান, যেখানে ভাই তারু জি ১৭৪৫ সালে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন।

তিনি বলেন, এটিকে শিখ ধর্মের লোকেরা শ্রদ্ধার ও পবিত্র স্থান হিসেবে বিবেচিত করে। এই ঘটনাটিকে ভারত গুরুতর উদ্বেগের সঙ্গে দেখছে।

পাকিস্তানে সংখ্যালঘু শিখ ধর্মের লোকদের প্রতি ন্যায় বিচারের জন্য আহ্বান জানিয়েছে ভারত।

লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
নিখোঁজের দুই দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় শিশুর মরদ…
  • ০২ এপ্রিল ২০২৬
যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬