করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

২৬ জুলাই ২০২০, ০৮:৪৪ PM

© সংগৃহীত

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। শনিবার সোশ্যাল মিডিয়ায় হাইড্রক্সিক্লোরোকুইনের প্যাকেট হাতে নিজের ছবি পোস্ট করে এই খবর জানান তিনি। এ নিয়ে তিনি মোট চার বার করোনা পরীক্ষা করেছেন।

এর আগে গত ৭ জুলাই করোনা আক্রান্ত হন ব্রাজিলের প্রেসিডেন্ট বসোনারো। করোনাভাইরাস নিয়ে তার অবজ্ঞা ছিল সর্বজনবিদিত। প্রথমে এই ভাইরাসকে ‘লিটল ফ্লু’ বলে উড়িয়ে দিয়েছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই মাস্ক পরতে তারও আপত্তি ছিল।

পরবর্তী সময়ে ব্রাজিলের করোনা পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকায় নিজেই আতঙ্কিত হয়ে পড়েন। বারবার করোনা পরীক্ষা করাতে থাকেন। এরপর ৭ তারিখ করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে হোম আইসোলেশনেই চিকিৎসাধীন ছিলেন।

বলসোনারো জানান, তিনি করোনামুক্ত হতে নির্ভর করছেন হাইড্রক্সিক্লোরোকুইনের উপর। চিকিৎসকদের পরামর্শ মেনে তা নিয়মিত খেয়েছেন। হোম আইসোলেশনের মাঝেও কিছুটা বিপদে পড়েছিলেন তিনি। বাগানে খাওয়াতে গিয়ে পোষা রিয়া পাখির কামড় খান, যদিও তাতে বড় কোনও আঘাত লাগেনি।

বৈশাখী মেলার প্রস্তুতিতে সরগরম ময়মনসিংহের পালপাড়া
  • ১৩ এপ্রিল ২০২৬
মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬