পাখির বাসা বাঁচাতে টানা ৩৫ দিন অন্ধকারে পুরো গ্রাম!

২৫ জুলাই ২০২০, ০১:০০ PM

© সংগৃহীত

গ্রামের কমিউনিটি সুইচবোর্ডর মধ্যে ছোট্ট বুলবুলি বাসা বেঁধেছে। আর এই স্যুইচবোর্ডের উপরই নির্ভর করে গ্রামের স্ট্রিট লাইটের আলো জ্বলা ও নেভা। এরপর ডিম ও পাখির বাচ্চাদের বাঁচাতে ৩৫ দিন অন্ধকারেই থাকল পুরো গ্রাম। এমন ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়।

জানা যায়, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামের বিদ্যুতের মেইন স্যুইচবোর্ডের উপর বাসা বানায় পাখি। এরপর গ্রামবাসীরা প্রায় সবাই মিলে সিদ্ধান্ত নেয়, পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের না হওয়া পর্যন্ত ওই গ্রামে আলো জ্বালানো হবে না। করলেনও তাই। পাখির বাচ্চাদের বাঁচাতে এই ভরা বর্ষার মধ্যেও অন্ধকারে চলাফেরা করলেন গোটা গ্রামের লোকজন।

ভারতীয় গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়েছে, এজন্য একমাসের ওপর স্ট্রিটলাইট ব্যবহার করেননি তামিলনাড়ুর শিবাগঙ্গা জেলার পোথাকুড়ি গ্রামের বাসিন্দারা। বেশ কিছুদিন ধরে একটা ছোট্ট বুলবুলি পাখি গ্রামের কমিউনিটি সুইচবোর্ডের মধ্যে বাসা বাঁধে। তাতে তিনটি ডিমও পাড়ে সে। পাখির বাসা ও ডিম রক্ষা করতে গিয়ে গ্রামবাসীরা টানা ৩৫ দিন রাস্তা অন্ধকার রেখেই যাতায়াত করেন।

জানা গেছে, মোবাইলের টর্চ, টর্চ লাইট ব্যবহার করেই গ্রামবাসীরা এই ক’দিন রাস্তায় যাতায়াত করেছেন শুধুমাত্র পাখির বাঁচানোর জন্য।

ট্যাগ: ভারত
এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬