কন্টাক্ট নম্বর সেভ করতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার 'কিউআর কোড'

২৫ জুলাই ২০২০, ১২:০১ PM

© ফাইল ফটো

জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের জন্য “কিউআর কোড” ফিচার নিয়ে এসেছে। এর মাধ্যমে ব্যবহাকারীরা টাইপ না করে কিউআর কোড স্ক্যান করে অতি সহজেই হোয়াটসঅ্যাপ কনটাক্ট নম্বর সেভ করতে পারবেন।

ফিচারটি এর আগে বিকাশাধীন ছিল এবং অবশেষে হোয়াটসঅ্যাপ এটি বিটা টেস্টিংয়ের জন্য প্রকাশ করেছে। নতুন বন্ধুদের সাথে সহজে এবং দ্রুত যুক্ত হতে ফিচারটি বেশ সহযোগী হবে বলে আশা করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ এর “কিউআর কোড” ফিচার

ফিচারটির মাধ্যমে ব্যবহারকারী চাইলে সহজেই নিজের নম্বর বা অন্য কারুর নম্বরও অ্যাড করতে পারবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন সেটিংসে ব্যক্তিগত QR কোডটি দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপে স্ক্যান করে কন্টাক্ট নম্বর সেভ করতে হলে, গুগল প্লে ষ্টোর থেকে সর্বশেষ অ্যান্ড্রয়েড বিটা সংস্করণটি ডাউনলোড করতে হবে।

এরপর হোয়াটসঅ্যাপ এর সেটিংস সেকশনে ব্যবহারকারীর নামের সঙ্গে কিউআর আইকন দেখতে পাবেন। কিউআর আইকনে ক্লিক করলে কিউআর আইকনের নিচে স্ক্যান অপশন থাকবে। স্ক্যান অপশনে ক্লিক করে কিউআর কোডটি স্ক্যান করে নিতে হবে। এবার সেভ করে নম্বরটি ফোনে সেভ করে নিতে হবে।

এছাড়া ইউজাররা চাইলে সহজেই নিজের নম্বর বা অন্য কারুর নম্বরও কিউআর কোড ফিচারের মাধ্যমে শেয়ার করার সুযোগ পাবেন। এ জন্য সেটিংস সেকশন থেকে ঠিক আগের মতো কিউআর কোড অপশনে ক্লিক করলে নিজের নামের সঙ্গে QR আইকন দেখা যাবে। এবার উপরে থাকা শেয়ার অপশনে ক্লিক করে, পাঠাতে চান কন্টাক্টস লিস্ট থেকে কন্টাক্ট সিলেক্ট করে সেন্ড করতে হবে।

ওয়েবেটাইনফো এর প্রতিবেদনে বলা হয়েছে, যদি ভুল কিউআর কোড পাঠানো হয় বা ভুল কাউকে পাঠানো হল, ব্যবহাকারীগন রিসেট কিউআর কোডের সাহায্যে এটিকে বাতিল করে অবিলম্বে একটি নতুন কোড তৈরি করে নিতে পারবেন এবং যতোবার ইচ্ছে।

কিউআর কোড শেয়ার করার পর, অন্য ব্যবহারকারী স্ক্যান কোড ট্যাবটি খোলার মাধ্যমে এটি স্ক্যান করতে পারবে।

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬