এবার বাংলায়ও প্রচারিত হবে হজের খুতবা!

২৫ জুলাই ২০২০, ১১:২৪ AM

© ফাইল ফটো

প্রতি বছরের ৯ জ্বিলহজ আরাফার ময়দানে সাধারণত আরবি ভাষায় পবিত্র হজের খুতবা দেয়া হয়। গত বছর ৫টি ভাষায় এই খুতবা অনুবাদ করা প্রচারিত হয়েছিলো। সৌদি গণমাধ্যম সৌদি গেজেট ও গালফ নিউজ জানায়, এবছর আরও ৫টি ভাষায় প্রচারিত হবে। প্রচারিত মোট ১০ টি ভাষার মধ্যে এবার স্থান পেয়েছে বাংলা।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ড. আব্দুল রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস জানিয়েছেন, এ বছর আরবি ছাড়াও ইংরেজি, মালয়, উর্দু, ফার্সি, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, হাবশি ও বাংলা ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে।

১৯ জুলাই থেকে হজে অংশগ্রহণকারীদের আইসোলেশনের মাধ্যমে এবারের হজের কার্যক্রম শুরু হওয়ার কথা জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

এক টুইট বার্তায় জানানো হয় যে, স্বাস্থ্যবিধি অনুযায়ী এবার বিশেষ শর্তে মুসল্লিদের হজ পালনের সুযোগ দেয়া হয়েছে। হজ শুরুর আগে হজে অংশগ্রহণকারী প্রটোকল অনুযায়ী ৭ দিনের আইসোলেশনে রয়েছেন।

এবার ২২ জুলাই জিলহজ মাসের প্রথমদিন এ বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এতে সৌদি আরবে বসবাসরত বিভিন্ন দেশের ১০ হাজার মুসল্লি অংশ নিতে পারবেন। মহামারি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সৌদি আরবের সিদ্ধান্তে এ বছর সীমিত আকারে হজ অনুষ্ঠিত হচ্ছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬