কোয়ারেন্টিনে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী

২৪ জুলাই ২০২০, ১০:৫২ PM
বয়কো বরিসভ

বয়কো বরিসভ © সংগৃহীত

নিজ দপ্তরে করোনাভাইরাসের হানার পর থেকে কোয়ারেন্টিনে রয়েছেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৃহস্পতিবার তার রাজনৈতিক দপ্তর প্রধানের করোনা শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টিনে চলে যান বয়কো। আজ শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার।

৬১ বছরের বরিসভের এর আগে কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল। ওই সময় টেস্ট রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবার দ্বিতীয় দফায় তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।

গত মাস থেকে বুলগেরিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। শুক্রবার বলকান অঞ্চলের এই দেশটিতে নতুন করে আরও ২৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৫৩তে। এছাড়া করোনায় মারা গেছে ৩২৯ জন।

বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বিয়ের আগে অভিমানে না ফেরার দেশে সুইটি
  • ১৯ এপ্রিল ২০২৬
নৌ-অবরোধ তুলে না নিলে পাকিস্তানে প্রতিনিধি পাঠাবে না ইরান
  • ১৯ এপ্রিল ২০২৬