ঈদের পর অনুশীলনে ফিরছেন সাকিব

২৪ জুলাই ২০২০, ০২:১৪ PM

© ফাইল ফটো

বিশ্বের সাবেক নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৮ অক্টোবর। তবে এর আগেই নিজেকে প্রস্তুত করে নিতে চান সাকিব। আর সেজন্য ঈদের পর অনুশীলনে ফিরছেন তিনি।

আইসিসির নিষেধাজ্ঞার কারণে গত প্রায় ১০ মাস ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন সাকিব। খেলায় ফিরতে মরিয়া এই অলরাউন্ডার তাই তিন মাস আগে থেকেই প্রস্তুত করতে চান নিজেকে। সম্প্রতি ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্র।

সাকিব বলেছেন, ‘আগামী মাস থেকেই আমার অনুশীলনে ফেরার কথা। তিন মাস সময় পাব নিজেকে ভালো মতো প্রস্তুত করার জন্য। আমি এত দিন কিছু করিনি। এই তিন মাসই যথেষ্ট, নিজেকে ক্রিকেটের জন্য আদর্শ গড়নে নিয়ে যাওয়ার জন্য। আপাতত এটাই পরিকল্পনা। আগামী দুই সপ্তাহ মেয়েদের দেখাশোনা করেই কাটবে, পরিবারের সঙ্গে কাটাব। এরপর আমি ক্রিকেটে মনোযোগ দেব।’

স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসির আসনবিন্যাস কীভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
এ্যানির সঙ্গে ধাক্কাধাক্কির ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন সাবে…
  • ১৩ এপ্রিল ২০২৬
গরমে হাঁসফাঁস জনজীবন, এসি-কুলার ছাড়াই ঘর ঠান্ডা রাখার সহজ …
  • ১৩ এপ্রিল ২০২৬
গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টা
  • ১৩ এপ্রিল ২০২৬