কর্মকর্তাদের ইংরেজিতে শাসালেন ‘পিএইচডি’ করা সবজি বিক্রেতা!

২৪ জুলাই ২০২০, ১০:৩৪ AM

© সংগৃহীত

পুরসভার কর্মকর্তা-কর্মচারীরা রাস্তার ধারে সবজি বিক্রি করতে বাধা দিয়েছেন। ঝরঝরে ইংরাজিতে তার প্রতিবাদ করছেন এক নারী সবজি বিক্রেতা। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মুগ্ধ হয়েছেন নেটাগরিকরা।

জানা গিয়েছে, ওই নারী সবজি বিক্রেতার নাম রাইসা আনসারি। মধ্যপ্রদেশের ইনদোরের বাসিন্দা তিনি। তাঁর ইংরাজি শুনে সেখানে উপস্থিতরা তাঁর শিক্ষাগত যোগ্যতার কথা জিজ্ঞাসা করেন। তাঁর উত্তরে সবজি বিক্রেতা দাবি করেন, তিনি ইনদোরের দেবী অহল্যা বিশ্ববিদ্যালয় থেকে মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করেছেন।

প্রতিবাদের সময় ইংরাজিতে তিনি বলছেন, ‘বাজার বন্ধ। খরিদ্দার নেই। আমি রাস্তার ধারে গাড়ি নিয়ে ফল ও সবজি বিক্রি করি। কিন্তু পুরসভার লোকেরা সেটাও করতে দিচ্ছেন না। আমার পরিবারে ২০ জন ব্যক্তি। কী করে রোজগার করব? কী খাব? কীভাবে বাঁচব?’

মেটেরিয়াল সায়েন্সে পিএইচডি করে তিনি কেন সবজি বিক্রি করছেন? এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আমার প্রথম প্রশ্ন, কে আমায় চাকরি দেবে?’ তাঁর অভিযোগ, ‘করোনাভাইরাস মুসলিমদের জন্য বেড়েছে এই ধারণা সর্বত্র। যেহেতু আমার নাম রাইসা আনসারি, কোনও কলেজ বা গবেষণা প্রতিষ্ঠান আমাকে কাজ দিতে উৎসাহী নয়।’

করোনাভাইরাস লকডাউনে কাজ গিয়েছে অনেকের। এর আগেও সিনেমা অভিনেতা থেকে কাজ হারানো শিক্ষিত ব্যক্তিদেরও রাস্তার ধারে ফল-সবজি বিক্রি করতে দেখা গিয়েছে। ইনদোরের আনসারি সেই তালিকার অন্যতম নাম। খবর: আনন্দবাজার।

জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ২৩ মার্চ ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, পদায়ন ৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে বরকে জ্বালানি তেল উপহার 
  • ২৩ মার্চ ২০২৬
রমজান-ঈদের টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে কবে?
  • ২৩ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি আড়ংয়ে, আবেদন শেষ ৩১ মার্চ
  • ২৩ মার্চ ২০২৬
ইরানের সাথে ‘ফলপ্রসূ’ আলোচনার দাবি ট্রাম্পের; ৫ দিনের জন্য …
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence