কাশ্মীর নিয়ে ঢাকার অবস্থান নড়চড় হবে না, বিশ্বাস ভারতের

২৪ জুলাই ২০২০, ০৮:৪৯ AM

© সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গত বুধবার ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীরের প্রসঙ্গ তুললেও বাংলাদেশ তাকে আমল দেবে না বলেই ভারত তাদের প্রত্যয় ব্যক্ত করেছে।

এক প্রশ্নের জবাবে দিল্লিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, জম্মু ও কাশ্মীর ও সেখানে সংঘটিত সব বিষয়কেই বাংলাদেশ বরাবর ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে। এখনও তার নড়চড় হওয়ার কোনও কারণ ঘটেনি বলেই ভারতের দৃঢ় বিশ্বাস।

শ্রীবাস্তব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক ও সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। এই অংশীদারিত্বকে আরও জোরদার করে তুলতে এবারের মুজিব বর্ষে আমরা দুই দেশ মিলে একসঙ্গে অনেক পদক্ষেপ নিচ্ছি সেটাও সবাই জানেন।’

‘ভারত ও বাংলাদেশের ইতিহাস দু’পক্ষেরই আত্মত্যাগের মাধ্যমে একই সূত্রে গাঁথা’ বলেও উল্লেখ করেন তিনি।

তবে ভারতীয় সংবাদমাধ্যমের একাংশে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাবার্তাকে পাকিস্তানের জন্য একটা বড় ‘কূটনৈতিক অভ্যুত্থান’ হিসেবেও তুলে ধরা হচ্ছে। কলকাতার দ্য টেলিগ্রাফ পত্রিকা সেভাবেই ঘটনাটির ব্যাখ্যা করেছে।

তবে ‘দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকা আবার লিখেছে, প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুলতে চাইলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তাকে মোটেই গুরুত্ব দেননি। খবর: বিবিসি বাংলা।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬