মাস্ক না পরলে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে

২৩ জুলাই ২০২০, ০৮:০৫ PM

© ফাইল ফটো

করোনাভাইরাস মোকাবিলায় এখন সর্বোচ্চ সর্তক অবস্থানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। ভাইরাসটির আতঙ্কে দিন কাটাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। দীর্ঘদিন ধরে মাস্ক পরতে অস্বীকার করেও ট্রাম্প নিজে মাস্ক পরে দেশবাসীকে তা পরতে আহ্বান জানিয়েছেন। এবার আরেক দাপুটে রাষ্ট্রনায়ক কিম জং উন প্রশাসন মাস্ক নিয়ে কঠিন আইন জারি করেছে।

জানা গেছে, স্কুল, কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে দল গঠন করেছে উত্তর কোরিয়ার সরকার। সেই দলগুলো পুলিশের সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় ঘুরবে। কেউ মাস্ক না পরে রাস্তায় বেরোলো তাদের ধরপাকড় করবে সেই দলের সদস্যরা। তার পর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন।

কিম জং উনের প্রশাসন সূত্রে জানা গেছে, দেশটিতে মাস্ক পরতেই হবে। না হলে তিন মাসের জন্য শ্রমিক হতে হবে। মাস্ক না পরা অবস্থায় ধরা পড়লে তিন মাস কঠোর পরিশ্রম করতে হবে কোরিয়ানদের।

তবে যদিও উত্তর কোরিয়ার করোনা পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না। তবে গত মাসে চীন সীমান্তে কয়েকটি এলাকায় করোনা সংক্রমণের খবর পাওয়া গিয়েছিল। তার পরই স্কুল, কলেজে ছুটি ঘোষণা করেছিল সেখানকার প্রশাসন।

চীনের স্থানীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, কিম জং উনের প্রশাসনের অদ্ভুত শাস্তি ঘোষণায় নাগরিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিন্তু কেউই সরকারের বিরুদ্ধে মুখ খুলতে পারছেন না। দেশে করোনার প্রকোপ আটকাতে আরও কয়েকটি কড়া পদক্ষেপ হাতে নিচ্ছে উত্তর কোরিয়ার প্রশাসন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬