পবিত্র হজ পালনের সুযোগ পেয়ে আনন্দে জর্ডান দম্পতির কান্না

২২ জুলাই ২০২০, ১২:৫৮ PM

© ফাইল ফটো

আগামী সপ্তাহে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। করোনা সংক্রমণের কারণে এবার সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হচ্ছে। এদিকে সৌদি আরবে অবস্থানরত জর্ডানের এক দম্পতি পবিত্র হজ পালনের সুযোগ পেয়েছেন। আর এজন্য আনন্দে কেঁদে ফেললেন ওই দম্পতি। হজ পালনের সুযোগ পেয়ে আনন্দে তাঁদের চোখে পানি।

এর আগে গত মাসে দেশটির হজ মন্ত্রণালয় ঘোষণা দেয়, দেশটিতে অবস্থানরত ব্যক্তিদের মধ্যে খুবই সীমিতসংখ্যক মুসল্লি এবারের পবিত্র হজে অংশ নিতে পারবেন। সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে সৌদি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে এবার অন্যসব দেশ থেকে সৌদি আরবে পবিত্র হজ পালন করতে পারবেন না। এবার পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে অবস্থানরত অসংখ্য মুসল্লি আবেদন করেন।

সৌদি সরকার জানায়, সৌদিতে অবস্থানরত ১৬০টি দেশের আবাসিক মুসল্লিরা হজ পালনে সরকার-পরিচালিত লটারিতে অংশ নেন। লটারির মাধ্যমে হাজার দশেক মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। ফলে আবেদনকারীদের বেশির ভাগই হতাশ। যদিও এই বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অভিযোগ রয়েছে।

রিয়াদে বসবাসরত জর্ডানের ২৯ বছর বয়সী ইঞ্জিনিয়ার ও তাঁর ২৬ বছর বয়সী স্বাস্থ্যকর্মী স্ত্রী এবারের পবিত্র হজ পালনের জন্য নির্বাচিত হয়েছেন।

এদিকে জর্ডানের এই ইঞ্জিনিয়ার বলেন, অসংখ্য আবেদনের মধ্যে আমাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা ছিল সর্বোচ্চ ১ শতাংশ। নির্বাচিত হওয়ায় আমরা বিস্মিত, আনন্দিত।

 

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬