ঈদুল আজহায় বায়তুল মোকাররমে ৬ জামাত

২২ জুলাই ২০২০, ১১:২৯ AM

© ফাইল ফটো

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবার ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২১ জুলাই) ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি মোতাবেক, আগামী ১ আগস্ট সারা দেশে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদুল আজহা উদযাপন হবে। এ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ছয়টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

জামাতসমূহের মধ্যে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান। সকাল ৭টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত হবে। ইমাম থাকবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী। আর মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ ক্বারী হাবিবুর রহমান মেশকাত।

তৃতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে। পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক এতে ইমামতি করবেন। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন মাওলানা ইসহাক। চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম। মোকাব্বির থাকবেন চিফ খাদেম মো. শহীদুল্লাহ। সকাল ৯টা ৩৫ মিনিটে এই জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ১০টায় পঞ্চম জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান। মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান।

ষষ্ঠ ও শেষ জামাত হবে সকাল ১১টা ১০ মিনিটে। ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া। আর মুকাব্বির থাকবেন মসজিদের খাদেম হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

সাময়িক যুদ্ধবিরতি নয়, চার দেশে স্থায়ী যুদ্ধ বন্ধের প্রস্তাব…
  • ০১ এপ্রিল ২০২৬
স্থল অভিযানের মার্কিন পরিকল্পনাকে ইরান ভয় পায় না: আরাগচি
  • ০১ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence