অস্ত্র হাতে একাই তালেবান জঙ্গিদের রুখে দিয়ে ভাইরাল কিশোরী

২২ জুলাই ২০২০, ১০:৩০ AM
কিশোরীর ভাইরাল হওয়া ছবি

কিশোরীর ভাইরাল হওয়া ছবি © সংগৃহীত

সাম্প্রতি আফগানিস্তানের এক কিশোরী তালেবান জঙ্গিদের বিরুদ্ধে 'বীরত্ব' দেখানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। এর আগে তালেবান জঙ্গিদের হামলায় কিশোরীর অভিভাবকরা মারা গেলে নিজেই অস্ত্র হাতে একাই প্রতিরোধ করে তালেবানদের।

ঘোর প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, তালেবানদের হামলার জবাবে পরিবারের একে-৪৭ রাইফেল নিয়ে ঐ কিশোরীর পাল্টা আক্রমণে দুইজন তালেবান সেনা মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়।

ওই প্রদেশের সরকারি একজন মুখপাত্র মোহাম্মদ আরেফ আবেরের বরাত দিয়ে যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা সংবাদ প্রকাশ করেছে যে তালেবান জঙ্গিদের দলটি ১৭ই জুলাই রাত একটার দিকে ঐ কিশোরীর বাসায় উপস্থিত হয়। জঙ্গিদের গুলিতে কিশোরীর মা ও বাবা মারা যাওয়ার পর ঘরের ভেতর থেকে ছোট ভাইকে সাথে নিয়ে প্রতিরোধ তৈরি করার চেষ্টা করে ঐ কিশোরী।

ঐ ঘটনার পর অস্ত্র হাতে ঐ কিশোরীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক দফা পিছু হটার পর তালেবানরা ঐ কিশোরীর বাড়িতে আবার হামলা চালানোর চেষ্টা চালালেও গ্রামবাসী ও সরকার সমর্থিত সেনাদের বাধার মুখে পিছু হটে।

কর্মকর্তারা বলছেন কিশোরীর বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। তাকে এবং তার ছোট ভাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের সবচেয়ে অনুন্নত প্রদেশ ঘোর এবং সেখানে নারীর বিরুদ্ধে সহিংসতার হার অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬