আইপিএলের ত্রয়োদশ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে

২১ জুলাই ২০২০, ১০:৩১ PM

© ফাইল ফটো

গত কয়েকদিন ধরে চলা গুঞ্জনই অবশেষে সত্যি হলো। ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ত্রয়োদশ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে।

বিষয়টি নিশ্চি করেছেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, আইপিএলের ত্রয়োদশ আসর বসবে সংযুক্ত আরব আমিরাতে।

টুর্নামেন্টের সময় নির্ধারিত না হলেও ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত টুর্নামেন্টের সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে।

জানা গেছে, আইপিএল আরব আমিরাতে আয়োজনের অনুমতি চেয়ে ইতোমধ্যেই বিসিসিআই ভারত সরকারের কাছে আবেদন করেছে। টুর্নামেন্ট আয়োজনের অনুমতি পাওয়ার আশা করছে আয়োজকরা। টুর্নামেন্টের সময়সূচি নিয়ে গভর্নিং কাউন্সিলের পরবর্তী সভায় এ ব্যাপারে চূড়ান্ত ঘোষণা আসবে।

উল্লেখ্য, এর আগে ভারতের জাতীয় নির্বাচনের কারণে ২০১৪ আইপিএলের প্রথম ২০টি ম্যাচ হয়েছিল আরব আমিরাতে। একই কারণে ২০০৯ আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬