ভারতে সন্তানদের সামনেই সাংবাদিকের মাথায় গুলি(ভিডিও)

২১ জুলাই ২০২০, ০৩:১৮ PM

© সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশে বাইক থেকে নামিয়ে প্রচণ্ড মারধর করার পর সন্তানদের সামনেই মাথায় গুলি করা হয়েছে এক সাংবাদিককে। তার দুই কন্যা সন্তান ওই সময় সামনেই ছিলো। গতকাল সোমবার রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় এ ভয়াবহ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই সাংবাদিকের নাম বিক্রম জোশী। গাজিয়াবাদের বিজয় নগর এলাকায় রাত সাড়ে ১০টা নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, তার দুই কন্যাকে নিয়ে একটি বাইকে যাচ্ছিলেন বিক্রম। পথের মধ্যে কয়েক জন মিলে বাইকটিকে থামিয়ে বিক্রমকে টেনে হিঁচড়ে নামায় বাইক থেকে। তার পরেই তাকে প্রচণ্ড মারধর করতে করতে দূরে দাঁড় করানো একটি গাড়ির কাছে টেনে নিয়ে যাওয়া হয়।

পুলিশ আরও জানায়, মারধরের মধ্যেই এক জন বিক্রমের মাথা লক্ষ্য করে গুলি চালান। তার পরেই বিক্রমকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যান। এর পর বিক্রমের বড় মেয়ে ছুটে আসে তার বাবার কাছে। তাদের সাহায্য করার জন্য আশপাশের লোকজনকে ডাকতে থাকে। এর পরেই মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। তারাই পুলিশকে খবর দেন। যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, তারা সকলেই বিক্রমের আত্মীয়স্বজন।

এই ঘটনার পর সাংবাদিক বিক্রম জোশীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই বিক্রমের আত্মীয়।

ঘটনাসূত্রে জনা যায়, বিক্রমের ভাতিজিকে কয়েকজন বিব্রত করছিলেন বলে কয়েকদিন আগে পুলিশের কাছে অভিযোগ করেছিলেন ওই সাংবাদিক। 

 

দেখুন ভিডিওতে... 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬