ভারতের সাংসদ শফিকুর রহমান

আমাদেরকে মসজিদে নামাজ পড়তে দিন, দূর হবে করোনা!

২১ জুলাই ২০২০, ০২:১৮ PM

© ফাইল ফটো

মহামারি এই করোনা ভাইরাস মসজিদে নামাজ পড়তে দিলেই দূর হবে বলে এমন মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সাংসদ শফিকুর রহমান। গতকাল সোমবার এমনই এক মন্তব্য করেছেন তিনি। তার দাবি মুসলিমদের নামাজের জন্য মসজিদ খুলে দিলেই ভাইরাস দেশ থেকে পালিয়ে যাবে। 

এদিন সাংসদ বলেন, অসন্ন ঈদ উল আযহা উৎসবের জন্য বাজারও খুলে দেওয়া হোক। বাজার খুলে গেলে ঈদের আগে কেনাকাটা করতে পারবেন মানুষ। মসজিদ খুলে দেওয়া হলে দুবেলা নামাজ পড়া যাবে। যখনই আমরা আল্লার কাছে ক্ষমা প্রার্থনা করব, তখনই দেশ থেকে করোনা যাবে।

এদিকে, ভারতে করোনা ভাইরাস সংক্রমণ দ্রুতই বাড়ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়েরে দেওয়া তথ্য অনুয়ায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লক্ষ ৫৪ হাজার ৯১৭, মৃত বেড়ে ২৮ হাজার ৯৯। এখনও পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেস ৪ লক্ষ ২ হাজার ১১৬টি। ৭ লাখ ২৪ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬