মাস্ক পরা ‘দেশপ্রেম’: ট্রাম্প

২১ জুলাই ২০২০, ১০:২৩ AM

© সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে কথার লড়াই বেশ জমে উঠেছেন। প্রধান দুই প্রার্থী একে অপরকে উদ্দেশ্য করে নানা ধরণের প্রতিশ্রুতি ও কথা বলে যাচ্ছেন। আর প্রেসিডেন্ট নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই নিজের একরোখা মনোভাব পরিবর্তন করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মাস্ক পরার পক্ষে কথা বললেন তিনি। শুধু তাই নয়, বর্তমান পরিস্থিতিতে মাস্ক পরাকে ‘দেশপ্রেম’ বলেও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার (২০ জুলাই) নিজের মাস্ক পরিহিত একটি ছবিও টুইট করেছেন ট্রাম্প। সেখানে করোনাভাইরাসকে ‘অদৃশ্য চীনা ভাইরাস’ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মাস্ক পরার সাফাই গেয়ে ট্রাম্প টুইটারে লিখেছেন- “অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেক মানুষ বলেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমী কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!”

উল্লেখ্য, এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি তোলা চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। সেদিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬